শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্বনেতাদের সম্মেলনে এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা। ট্রাম্প কী বিষয়ে আলোচনা করবেন তা স্পষ্ট নয়।

তবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার আগে থেকে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে উচ্চ শুল্ক আরোপ এবং রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্পের ভাষ্য, পুতিন যদি আলোচনা না করেন, তাহলে রাশিয়া অর্থনীতিতে বড় ঝামেলার দিকে যাচ্ছে।

পুতিন বারবার বলেছেন, তিনি যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতেও অস্বীকার করে আসছে মস্কো।

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ট্রাম্প এই নৃশংস যুদ্ধের অবসানের দিকে মনোনিবেশ করছেন।

ট্রাম্পের দাবি ছিল, তিন বছরের পুরনো যুদ্ধ একদিনে সমাধান করা যেতে পারে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ট্রাম্পের উপদেষ্টারা এই দাবি থেকে ফিরে এসেছেন মনে করা হচ্ছে।

অন্যদিকে পুতিন বলেছেন, রাশিয়া যতক্ষণ সময় নেয় ততক্ষণ লড়াই করতে পারে এবং মস্কো কখনই মূল জাতীয় স্বার্থের জন্য অন্য শক্তির সামনে মাথা নত করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page