শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সুইজারল্যান্ডে একদিনেই ১৩টির বেশি বৈঠক সেরেছেন ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই তেরোটির বেশি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ড. ইউনূস এ বৈঠকগুলো সম্পন্ন করেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরও বেশি কার্যক্ষম করতে চান। চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে দুটো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব।

তিনি বলেন, চট্টগ্রাম কার্যক্ষম হলে তা নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্যও বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে। মেটার সাথে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে।

এর আগে চার দিনের সফরে ২০ জানুয়ারি সুইজারল্যান্ড যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করছেন। সফর শেষে আগামী ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page