শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সুপার সিক্সে ভারতের কাছে উড়ে গেছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ভারতের বোলিং তাণ্ডবে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৭ ওভার ১ বলেই সহজ জয় তুলে নেয় ভারত।

কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ২২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জুনিয়র টাইগ্রেসরা। ২ অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ফিরে যান দলের ৭ জন ক্রিকেটার।

শেষদিকে জান্নাতুল মাওয়ার ১৪ আর অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ২১ রানে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। ৩ উইকেট নিয়েছেন ভারতের ভৈষ্ণবি শর্মা। ২০ ওভারের ম্যাচে বাংলাদেশের মেয়েরা মাত্র একটি বাউন্ডারি মেরেছে। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে একমাত্র চারের বাউন্ডারিটি আসে ইনিংসের ১১তম ওভারে।

৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে ১ম উইকেট হারায় ভারত। আর দ্বিতীয় উইকেট হারায় জয় থেকে ৫ রান দূরে থাকতে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে জয়ের ভীত গড়ে দেন গঙ্গাদি তৃশা। শেষদিকে সানিকার অপরাজিত ১১ রানে জয় তুলে নেয় ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page