সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

এবার দেশি ক্রিকেটারদের হোটেল ছেড়ে বাসায় থাকার অনুরোধ দুর্বার রাজশাহীর

পেমেন্ট বিতর্ক, অনুশীলন ও ম্যাচ বর্জনের পর এবার নতুন বিতর্কে জড়ালো দুর্বার রাজশাহী। নতুন অভিযোগ, স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিশেষ করে স্থানীয় ক্রিকেটারদের যাদের বাসা ঢাকায় অবস্থিত তাদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে দলটি। আগামী পহেলা ফেব্রুয়ারি আবারও হোটেলে প্রবেশের কথা বলা হয়েছে ক্রিকেটারদের।

গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আপাতত কোনো ম্যাচ নেই রাজশাহীর। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে প্লে-অফের রেসে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যকার কোনো একটি পা হড়কালেই কোয়ালিফায়ার নিশ্চিত করবে পদ্মাপাড়ের দলটি। তাই প্লে-অফ নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত হয়তো হোটেলের পেছনে খরচ করতে চায় না দলটি!

এর আগে, ম্যাচের দিন হোটেল বদল করে তীব্র সমালোচনার মুখে পড়ে দলটির মালিকপক্ষ। এবার ক্রিকেটারদের স্বেচ্ছায় হোটেল ছাড়ার অনুরোধ করে নতুন বিতর্কের মুখে দুর্বার রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page