বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় আসা আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জন।

মারা যাওয়া মুসল্লির নাম ছাবেত আলী। তিনি শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার রানী শিমুল এলাকার বাসিন্দা ছিলেন।

বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। তাতে বলা হয়, ইজতেমার ৪৬ নং খিত্তায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এর আগে, শুক্রবার সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়। ইজতেমায় ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। পাশাপাশি ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমানও রয়েছেন।

আগামী ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন। এরপর আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page