মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

গাজীপুর টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের।

জানা যায়, নির্ধারিত জেলাসহ রাজধানীসহ আশপাশের এলাকার মুসল্লিরা দোয়ায় শরিক হন। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান- পারিবারিক ও ব্যক্তিগত জীবনে শান্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।

এর আগে, ফজরের নামাজের পরই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয় মুসল্লিরা। চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রেন মেট্রোরেলের ব্যবস্থা রাখা হয়।

মূলত, আখেরি মোনাজাতের পর ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সেসময়, কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে মুসল্লিদের-সেই নসিহত করছেন তাবলিগের শীর্ষ মুরব্বিরা। খিত্তায় খিত্তায় ঈমান-আকিদার তালিম আর ইবাদতে মশগুল সবাই।

শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন তিন হাজারের বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট।

আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি হবে সাদপন্থিদের আয়োজন। চলতি বছরই, প্রথমবার তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page