রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

উত্তরা পশ্চিম থানায় কোনো হামলা হয়নি, হয়েছে ‘ভুল বোঝাবুঝি’: ডিসি

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় কোনো হামলা হয়নি; বরং, ভুল বোঝাবুঝি হয়েছে। এমন দাবি করলেন উত্তরা জোনের ডিসি রওনক জাহান।

অভিযোগ ছিল, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা-১১ নম্বর সেক্টরের কয়েকজন ছাত্রকে আটক করা হলে ওই থানায় হামলা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

এর প্রেক্ষিতে ডিসি বলেন, ছাত্রদের এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করলে জিজ্ঞাসাবাদের জন্য যায় পুলিশ। সেখানে ভুল বোঝাবুঝি হলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। মূলত পুলিশের অপেশাদার আচরণের কারণে থানার সামনে জড়ো হয় ছাত্ররা। তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ছাত্রদের সাথে আলোচনায় পুলিশের অপেশাদার আচরণের প্রমাণ পাওয়ায় এসআই আবু সাইদকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান ডিসি উত্তরা।

ছাত্র প্রতিনিধিরা জানান, সঠিক তদন্ত না করেই আটকের ঘটনায় থানায় জড়ো হয়েছিলেন তারা। পরে ডিসির সাথে আলোচনায় মিমাংসা হলে ছেড়ে দেয়া হয় ছাত্রদের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডিসি উত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page