সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কী হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে?

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন। তবে ভাষণ দেয়া হলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই।

ফেসবুকে বিভিন্ন অ্যাকটিভিস্ট ৩২ নম্বর গুঁড়িয়ে দেয়ার কথা লিখেছেন। রাত ৯টায় তারা বুলডোজার নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর দেয়া পোস্টেও পাওয়া গেছে এ কর্মসূচিতে তাদের সমর্থনের বিষয়টি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে দেয়া পোস্টে লিখেছেন, ‘উৎসব হোক!’।

অন্যদিকে, হাসনাত আব্দুলাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহর পোস্টে সরাসরি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেয়ার কথা না থাকলেও প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য স্পষ্ট করে তা লিখেছেন।

এদিকে রাত ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে গেছে বিক্ষুব্ধ জনতা। তারা ভেতরে ভাঙচুর চালাচ্ছে। গ্রিল, জানালা খুলে ফেলা হচ্ছে। এছাড়া শেখ হাসিনার ফাঁসি চাই এমন স্লোগানও শোনা যাচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিক্ষুব্ধরা বলছেন, কিছুক্ষণের মধ্যেই তারা বুলডোজার নিয়ে এসে বাড়িটি একেবারে গুঁড়িয়ে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page