সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল সবাই ধরা পড়বে। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। কোনো নির্দোষ ব্যক্তি জেনো শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানী করে কৃত্রিম সংকট তৈরি করেছে।

উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দেব। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয় সে বিষয় নিয়েও কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এসময় আইজিপি বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page