মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড

ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আয়ারল্যান্ডের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন কেলি। তিনি জানান, ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড। প্রধান আয়রিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানান তিনি।

৩০ মিনিটের দীর্ঘ এ বৈঠকে তারা আঞ্চলিক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি– যা শতাব্দীব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছিল এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page