শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক

সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তার আইনজীবীকে বলেছেন, শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই।

বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানায় রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালতে আনা হলে তিনি একথা বলেন।

এদিন সকাল ১০ টায় আদালতের কাঠগড়ায় ওঠানো হলে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন।

এসময় পলক বলেন, আমি এত পরিমাণে আদালতে আসি যে সকালে কারাগারে হাটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে ‘আজকে আপনার অফিস নেই’?। আদালতকে তারা আমার অফিস ভাবে।

এরপর তার আইনজীবীকে তিনি বলেন, শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেবে। যত কম বলবা ততো ভালো।

এরপর তার মামলায় গ্রেফতার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। পরে আদালত থেকে গারদখানায় নিয়ে যাওয়া হয়।

পলকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page