শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সবার মাঝে নজরুলের গান ও কাজ ছড়িয়ে দিতে ফারুকীর আহ্বান

নজরুলের গান ও কাজ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কবি নজরুল ইসলামের সমাধিসৌধ পর্যন্ত নজরুল র‍্যালির আয়োজনের উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা বলেন, নজরুলের চেতনা বার বার সবাইকে উজ্জীবিত করে। তার কবিতা এবং গান ২৪ এর গণঅভ্যুত্থানেও প্রেরণা যুগিয়েছে। সামনে নজরুলকে নিয়ে আরও বিস্তর পরিসরে নজরুল ইনস্টিটিউটের কাজ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা।

পরে র‍্যালিটি নজরুল ইসলামের সমাধিসৌধতে গিয়ে শেষ হয়। মূলত গত ৫ ডিসেম্বর জাতীয় কবি হিসেবে কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এরপরই এই আনন্দ মিছিলের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page