শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

আছিয়ার হত‍্যাকারীদের ফাঁসির দাবীতে ভৈরবে মানববন্ধন

মাগুরার শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের পর হত‍্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী ও সারাদেশে অব‍্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজ ভৈরবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই( নিসচা) ভৈরব শাখা। আজ রবিবার সকাল ১১ টায় ভৈরব পৌর শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিসচার কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসচা সদস‍্য দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সুজন, শিল্পকলা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী মোঃ আনিসুর রহমান কাপন, রক্তসৈনিক নজরুল ইসলাম, শিক্ষক মোঃ জাকির হোসেন, নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জয়িতা আফসানা নাজনীন প্রিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক সোহানুর রহমান সোহান, ও নীপা রহমান। বক্তারা বলেন- একটি সভ্য সমাজে শিশু ও নারীদের প্রতি এমন বর্বরতা কোনভাবেই মেনে নেওয়া যায়না। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমনে সচেতনতা বাড়াতে হবে। নিসচা সড়ক যোদ্ধারা আরো বলেন শুধু ভৈরবে নয়, সারাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। শিশু আছিয়ার মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page