রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

মাদকাসক্ত ছেলের নির্যাতনে মায়ের হাত-পা ভাঙা, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড

রফিকুল ইসলাম আরমান, নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের নির্যাতনে গুরুতর আহত হয়েছেন হাজেরা খাতুন (৬৫)। তার ছেলে সেলিম মিয়া (২৪) টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে মায়ের ডান হাত ও ডান পা ভেঙে দেয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সেলিম মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন এবং বুধবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

আহত হাজেরা খাতুন জানান, তার একমাত্র ছেলে সেলিম মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। টাকা না দিলেই সে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অবশেষে বাধ্য হয়ে তিনি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাবনী আক্তার তারানা বলেন, “অভিযোগের ভিত্তিতে সেলিম মিয়াকে আটক করা হয় এবং স্থানীয়দের সামনে সে মাদক সেবন ও মাকে মারধরের কথা স্বীকার করে। পরে আইন অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।”

স্থানীয়রা জানান, সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page