মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ভৈরবে ষড়যন্ত্রের শিকার ও মামলায় মিথ্যা আসামি করে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন (৪৪)কে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান এর বড় ভাই জিল্লুর রহমান ভূইয়া বলেন, মিজানুর রহমান রিপন উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান। নিষ্ঠা ও সম্মানের সাথে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। মিজানুর রহমান রিপনকে ২৬ মার্চ রাতে ভৈরব থানা পুলিশ ও র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ মার্চ সকালে একটি ভিত্তিহীন ও মিথ্যা থানা ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ৫ আগস্টের পর সবাই আত্ম গোপনে চলে গিয়েছিল। কিছু দুষ্কৃতকারী ৫ আগস্ট তাণ্ডব চালিয়ে থানা ভাঙচুর করেছিল যা ভৈরববাসী সবারই জানা রয়েছে। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত মামুন মিয়ার করা মিথ্যা মামলায়ও জামিনে রয়েছেন রিপন।

মুঠোফোনে প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম আল আমিন বলেন, রিপন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা। সে তার অপরাধের জন্য হয়ত গ্রেফতার হয়েছে। আমি তার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page