মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি গত জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মিঠামইন থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজিত চন্দ্র দে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে। মিঠামইন থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেও জানা গেছে।

জেল সুপার জানান, ২ এপ্রিল দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুজিত চন্দ্র দে। সঙ্গে সঙ্গে তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page